Wednesday, September 15th, 2021
প্রকল্প বাস্তবায়নে ক্ষুদ্র ত্রুটি সব অর্জন ম্লান করে দেয় : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
প্রকল্প বাস্তবায়নে ক্ষুদ্র ত্রুটি সব অর্জন ম্লান করে দেয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বুধবার রাজধানীর সচিবালয়ে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ উপখাতের প্রকল্পসমূহের আগস্ট ২০২১ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ দেশপ্রেম থেকে আসা উচিত। শুধু দাপ্তরিক সময়ের মধ্যে দায়িত্ব পালন করলেই কাজ শেষ নয়। অর্পিত দায়িত্ব পালন শেষ না হওয়া পর্যন্ত কাজ করতে হবে। মন্ত্রী, রাষ্ট্রের সম্পদের প্রতি প্রকল্প সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে। যেকোন প্রকল্প শেষেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদক মামলায় মা-মেয়ের সশ্রম কারাদন্ড
পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মা ও মেয়ের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মা মোসা: নুরজাহান বেগমকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং মেয়ে মোসা: আছমা আক্তারকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস,এম, নূরুল ইসলাম এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী স্লুইচ গেট সংলগ্ন রত্তন হাওলাদারের ভাড়া বাসার সামনে থেকে তার স্ত্রী মোসা: নুরজাহান বেগম ও মেয়ে মোসা: আছমা আক্তারকে ৫শ’ পিস ইয়াবাসহ আটকবিস্তারিত পড়ুন
বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিচিতি সভা
বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি এ ভোকেট মোহাম্মদ শাহ আলম টুকু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিরাজুল করীম, জেলা স্বাস্থ্য অধিকার সহ-সভাপতি মোসা: ফারহানা আক্তার, সাধারণবিস্তারিত পড়ুন
ইউনিয়ন পরিষদ নির্বাচন
মোড়েলগঞ্জে ১৭ বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিস্কার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাগেরহাটের মোড়েলগঞ্জের ১৪ ইউনিয়নের ১৭ জন প্রার্থীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্দেশে মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করা হয়। বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন, মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম নান্না, একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেন ও ফরিদুল ইসলাম। তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। পঞ্চকরণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এডভোকেট জাহিদুল ইসলামবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসী সভা
ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে বুধবার ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও জিবিভি প্লাটফর্ম এর আহবায়ক আসমা আক্তারের সভাপতিত্বে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী নির্যাতন ও শিশু বিয়ে সম্পর্কে বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। আইন বাস্তবায়নে বাঁধাসমূহ চিহ্নত করা এবং আইন কার্যকরী করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং প্লাটফর্মের সদস্যগণ কি কি পদক্ষেপ গ্রহন করতে পারেন তা নিয়ে আলোচনা ও একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ৪ দফা দাবীতে ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর করার অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বাতিলসহ ৪ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, বাগেরহাট জেলা কমিটির আহবায়ক মো. আব্দুর রহমান, সদস্য সচিব মো. আলামীন খান, প্রকৌশলী বায়জিদ হোসেন, খন্দোকার আব্দুস সালাম, বিমল কুমার প্রমুখ। বক্তারা বলেন, ডিপ্লোমা শিক্ষাকে বিতর্কিত ও মানহীন করার জন্য একটি গোষ্ঠি ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র ডিপ্লোমা শিক্ষার্থী ও পেশাজীবীরা মেনেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছরে রূপান্তর করার শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধসহ ৪ দফা দাবি বাস্তবায়নে পিরোজপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সংগঠনে সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আরেফিন, সদস্য সচিব প্রকৌশলী রবীন্দ্রনাথ কর্মকার এবং আইডিইবি পিরোজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী এম এ রব্বানী ফিরোজ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীবিস্তারিত পড়ুন
শীত মৌসুমে সাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি
করোনার প্রভাব আর মহাজনের চড়াসুদে দাদনে টাকা নিয়ে জীবিকার তাগিতে আশা-হতাশায় সাগর যাত্রার প্রস্তুতি নিচ্ছে জেলেরা। শীত মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্য পাইকগাছার জেলে পল্লীগুলোতে এখন ব্যাপক প্রস্তুতি চলছে। নতুন ট্রলার তৈরি এবং পুরাতন ট্রলার মেরামত, জাল বোনা ও জাল শুকানোর কাজের ধুম পড়ে গেছে। জেলে পল্লীর নারী-পুরুষ ও শ্রমিকরা সুন্দরবনের দুবলার চরে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে কর্মব্যস্ত দিন কাঁটাচ্ছে। সুন্দরবন ও সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির মধ্য দিয়ে বিরাজ করছে তাদের সারা বছরের জীবিকা অর্জনে আশা-হতাশায় মধ্যে খুঁশির আমেজ। পাইকগাছা উপজেলার বোয়ালিয়া, হিতামপুর, মাহমুদকাটী, নোয়াকাটি, কপিলমুনি, কাটিপাড়া,বিস্তারিত পড়ুন
শরণখোলার রায়েন্দা খালের ভাঙ্গা ব্রিজটি এক মাসেও অপসারণ করেনি কর্তৃপক্ষ
শরণখোলার রায়েন্দা খালের ব্রিজটি ভেঙে পড়ে আছে প্রায় একমাস। ব্রিজটি অপসারণ না করায় বন্ধ রয়েছে খালটির একাংশের যোগাযোগ। পণ্যবাহী কোনো নৌযান চলাচল করতে পারছে না। এতে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এই খালের ওপর নির্ভর করে গড়ে ওঠা ব্যবসা-বাণিজ্য। গত ১৭ আগস্ট ভোররাতে উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ রায়েন্দা খালের ওপর প্রায় ২৫ বছর আগে ১৯৯৬ সালে নির্মিত লোহার পিলার ও আরসিসি ঢালাইয়ের ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। লোহার পিলারগুলো নিঁচ থেকে ক্ষয় হয়ে যাওয়ায় এক বছর আগেই ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করে এলজিইডি দপ্তর। পরে পাশে বিকল্প একটি কাঠে পুল নির্মাণ করা হয়। এরপরওবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিদ্যুৎস্পৃষ্টে মোটর সাইকেল চালকের মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আসলাম তালুকদার (৪০) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার আনুমানিক বেলা ১২ টার দিকে উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আসলাম ওই গ্রামের মৃত আব্দুল হক তালুকদারের ছেলে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঘটনার দিন আসলাম সুপারি পাড়তে সুপারি গাছে উঠে। এক পর্যায়ে সুপারি গাছটি বিদ্যুতের তারের ওপর হেলে পড়লে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. শাহিন হোসাইন জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত আসলামকে হাসপাতালেবিস্তারিত পড়ুন
