প্রধান সূচি

বাগেরহাটে ৪ দফা দাবীতে ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর করার অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বাতিলসহ ৪ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, বাগেরহাট জেলা কমিটির আহবায়ক মো. আব্দুর রহমান, সদস্য সচিব মো. আলামীন খান, প্রকৌশলী বায়জিদ হোসেন, খন্দোকার আব্দুস সালাম, বিমল কুমার প্রমুখ।

বক্তারা বলেন, ডিপ্লোমা শিক্ষাকে বিতর্কিত ও মানহীন করার জন্য একটি গোষ্ঠি ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র ডিপ্লোমা শিক্ষার্থী ও পেশাজীবীরা মেনে নেবে না। অতিস্বত্ত্বর এই প্রক্রিয়া বাতিল না করলে আরও বড় আন্দোলন করা হবে হুশিয়ারী দেন বক্তারা।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৪ দফা দাবী হচ্ছে- চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর করার অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বাতিল করে ৪র্থ শ্লিপ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই কোর্সকে আরও আধুনিকায়ন করতে হবে। সরকারের আন্ত:মন্ত্রণালয়ের কমিটির সুপারিশ অনুযায়ী বিএনবিসি-২০২০ এর জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধন করে এবং আন্ত:মন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানসহ পদোন্নতি দিতে হবে। দেশের পলিটেকনিক প্রতিষ্ঠানসহ সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট পূরণ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial