প্রধান সূচি

স্বরূপকাঠীতে বিদ্যুৎস্পৃষ্টে মোটর সাইকেল চালকের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আসলাম তালুকদার (৪০) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার আনুমানিক বেলা ১২ টার দিকে উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আসলাম ওই গ্রামের মৃত আব্দুল হক তালুকদারের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঘটনার দিন আসলাম সুপারি পাড়তে সুপারি গাছে উঠে। এক পর্যায়ে সুপারি গাছটি বিদ্যুতের তারের ওপর হেলে পড়লে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. শাহিন হোসাইন জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত আসলামকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial