প্রধান সূচি

ইন্দুরকানীতে মহিলার ভাসমান লাশ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের কঁচা নদীর বেড়িবাঁধ সংলগ্ন ইট সোলিং রাস্তার পাশের নালায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ইন্দুরকানী থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় উড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশের মহিলার বয়স আনুমানিক (২৫) বছর হবে। তার পরিচয় পাওয়া যায়নি।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ন কবির জানান, গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির সুরতহাল করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial