প্রধান সূচি

ইন্দুরকানীতে গাছের চারা বিতরণ

পরিবেশ রক্ষায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জলবায়ূ ট্রাষ্টের আওতায় উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের মাধ্যমে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে গাছের চারা বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান।

এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. লতিফ হাওলাদার, মোসারেফ হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহীন হাওলাদার, ইন্দুরকানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. আজিজি হাওলাদার, যুবলীগের যুগ্ন সম্পাদক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial