প্রধান সূচি

ভান্ডারিয়ায় নবাগত সহকারী কমিশনার রুমানা আফরোজকে বরণ এবং তৌহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা

পদোন্নতিজনিত বদলির কারণে ভান্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা এবং নবাগত সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরাজকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে উপজেলা অফিসার্স ক্লাব এবং উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ।

বক্তব্য রাখেন, বিদায়ী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, নবাগত কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, অফিসার্স ক্লাবের ভবানী সংকর বল, জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

পরে বিদায়ী এবং নবাগত সহকারী কমিশনারদ্বয়কে ফুলের শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial