প্রধান সূচি

পদ্ধতির পরিবর্তন, নৈতিকতা ও শাস্তিদানই পারে দুর্নীতি লাঘব করতে : জেলা প্রশাসক

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেছেন, দুর্নীতি রোধের উপায় হচ্ছে তিনটি। তা হলো পদ্ধতির পরিবর্তন, নাগরিকদের মধ্যে নৈতিকতা বোধ গড়ে তোলা ও অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা। আজ সোমবার পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি সর্বব্যাপী হওয়ায় তা লাঘব করতে সবার সম্মিলিত প্রচেষ্টা দারকার। ঐকবদ্ধভাবে চেষ্টা চালালে দেশ এক সময় এই ব্যাধি থেকে মুক্ত হবে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে জেলা প্রশাসকের দপ্তরের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সভাকক্ষে এ সভার আয়োজন করে।

দুপ্রক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী মো. রওশন ইসলাম, জেলা একাউন্টস এন্ড ফিনান্স অফিসার মো. আবদুল লতিফ মোল্লা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি খান আলমগীর, সাধারণ সম্পাদক খালেদ আকতার হেনা, সদস্য এসএম রেজাউল ইসলাম শামীম, কাউখালী উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নাজমুল আহসান তুহিন ও মঠবাড়িয়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. রুহুল আমীন।

সভায় জেলা ও উপজেলা একাউন্টস এন্ড ফিনান্স কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি  দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় বক্তারা বলেন, দেশে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় সকল ক্ষেত্রে দুর্নীতি হ্রাস পাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে পদ্ধতিগত পরিবর্তনের জন্য। বিশেষ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial