প্রধান সূচি

Monday, September 13th, 2021

 

পদ্ধতির পরিবর্তন, নৈতিকতা ও শাস্তিদানই পারে দুর্নীতি লাঘব করতে : জেলা প্রশাসক

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেছেন, দুর্নীতি রোধের উপায় হচ্ছে তিনটি। তা হলো পদ্ধতির পরিবর্তন, নাগরিকদের মধ্যে নৈতিকতা বোধ গড়ে তোলা ও অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা। আজ সোমবার পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি সর্বব্যাপী হওয়ায় তা লাঘব করতে সবার সম্মিলিত প্রচেষ্টা দারকার। ঐকবদ্ধভাবে চেষ্টা চালালে দেশ এক সময় এই ব্যাধি থেকে মুক্ত হবে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে জেলা প্রশাসকের দপ্তরের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সভাকক্ষে এ সভার আয়োজন করে। দুপ্রক সভাপতি মো. মুনিরুজ্জামানবিস্তারিত পড়ুন


বরিশালে রাস্তায় পাটি বিছিয়ে শিক্ষার্থীদের পাঠদান

বিদ্যালয় প্রাঙ্গণসহ চারিপাশ পানিতে ডুবে থাকায় শ্রেণিকক্ষে ক্লাস করতে পারেনি শিক্ষার্থীরা। ফলে প্রায় দেড় বছর পর বিদ্যালয় চালু হলেও ওই স্কুলের শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে রাস্তায় পাটি বিছিয়ে। ঘটনাটি  বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া নবআদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সোমবার সকালে স্কুলের প্রধানশিক্ষক মো. সেলিম খান বলেন, পার্শবর্তী নদীর জোয়ারের পানিতে গত কয়েকদিন থেকে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ তলিয়ে ছিল। বিদ্যালয়ের ভেতরের বিভিন্ন কক্ষ পানিতে ডুবে রয়েছে। তাই বাধ্য হয়ে বিদ্যালয় সংলগ্ন উঁচু সড়কে পাটি বিছিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছি। তিনি আরও বলেন, রবিবার প্রথমদিন ৭০ শতাংশ ও সোমবার দ্বিতীয়বিস্তারিত পড়ুন


সুন্দরবনে বাঘের থাবায় হরিণের ক্ষতস্থানে পোকা ॥ হরিণটিকে উদ্ধার করে চিকিৎসা শেষে বনে ছেড়ে দেয়া হয়েছে

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের থাবায় ক্ষতস্থানে পোকা ধরা একটি বার্কিং ডিয়ারকে (মায়াবী হরিণ) উদ্ধারের পর চিকিৎসা দিয়ে পুনরায় বনে ছেড়ে দিয়েছে বন বিভাগ। সোমবার সকালে বনের ঘাগড়ামারী ফরেস্ট অফিস সংলগ্ন লোকালয় থেকে হরিণটি উদ্ধার করে করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের বনরক্ষীরা। এরপর সেখানে হরিণটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন বন কর্মকর্তা হাওলাদার আজাদ কবির। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সোমবার সকাল ৮টার দিকে বনের ঘাগড়ামারী ফরেস্ট অফিস সংলগ্ন ঢাংমারী খাল পাড়ি দিয়ে লোকালয়ের খেজুরিয়া গ্রামে চলে যায় একটি বার্কিং ডিয়ারবিস্তারিত পড়ুন


এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার তিন ভাই ৭ দিনের রিমান্ডে

প্রতারণা ও জালিয়াতি মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা আদায় করে আত্মসাৎ করার অভিযোগে আটক এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে ৭ দিনের রিমান্ডে দিয়েছে পিরোজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ সোমবার সকাল ১১টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন এ রিমান্ড মঞ্জুর করেন। আদলতের পিপি খান মো. আলাউদ্দিন জানান, মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে ৯১ কোটি ১৫ লাখ ৯৩৩ টাকার আত্মসাৎ মামলায় ৭ দিনের রিমান্ড দিয়েছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। উক্ত মামলারবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ভাড়া দেয়ার অভিযোগ

পাইকগাছা উপজেলার কালুয়া গড়ের আবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষ ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে। ফলে শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে শ্রেণীকক্ষ না পেয়ে বাইরে ঘুরে বেড়াতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে কালুয়া গড়ের আবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণী কক্ষ রাস্তার কাজের ঠিকাদারের লোকদের ভাড়া দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগে সরেজমিনে গেলে তার সত্যতা পাওয়া যায়। বিদ্যালয়ের অফিস কক্ষ বাদে তিনটি কক্ষের দুটি ভাড়া দেয়া হয়েছে। দুটি কক্ষে ৮ জন নারী ও পুরুষ শ্রমিক এক মাসেরও অধিক সময় ধরে বসবাস করছে বলে স্থানীয়রা জানান। এদিকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial