প্রধান সূচি

নানা বাড়ি বেড়াতে এসে বাড়ি ফিরল লাশ হয়ে শিশু নুসরাত

নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে বাড়িতে ফিরল আড়াই বছরের শিশু কন্যা নুসরাত। ইঞ্জিন চালিত ট্রলারটেম্পু’র চাপায় তার মৃত্যু হয়। শনিবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে এরাশাদ সেতু নামে খ্যাত ব্রিজ সংলগ্ন ভিটাবাড়িয়া-তারাবুনিয়া সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহত শিশুর স্বজন সূত্রে জানা গেছে, ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. নজরুল ইসলাম সিকদারের বাড়িতে গত ৫/৬ আগে পার্শবর্তী রাজাপুর উপজেলার রোলা গ্রামের মো. রায়হান এর শিশু কন্যা নুসরাত মা নার্গিস বেগমের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার বাড়ি সংলগ্ন কচাঁ নদীর পাড়ে শিশুটিকে বসিয়ে রেখে নানী নদীতে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিল। এসময় ভান্ডারিয়া গরুরহাট থেকে একটি ইঞ্জিন চালিত একটি খালি  ট্রলারটেম্পু (ঢাকা মেট্রো-প-৫৬০) বেপরোয়াভাবে চালিয়ে তারাবুনিয়ার দিকে যাওয়ার সময় শিশুটিকে চাপা দিলে শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশাল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টার দিকে মারা যায় নুসরাত।

ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বরিশাল কোতয়ালী থানার ওসি লাশের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। টেম্পুটিকে জব্দ করা হলেও ড্রাইভার পলাতক। তবে এ ব্যাপারে ভান্ডারিয়া থানায় একটি সড়ক দূর্ঘটনা মামলা দায়ের করা হবে। এদিকে শিশু নুসরাতের মৃত্যুতে স্বজন ও পরিবারে চলছে শোকের মাতম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial