বানারীপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত
বরিশালের বানারীপাড়া উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি সমবায় সমিতি গঠনের লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে যুদ্ধকালীন কমান্ডার বেনী লাল দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মল্লিক, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা মীর শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খলিল চোকদার, বীর মুক্তিযোদ্ধা জগন্নাথ দেব নাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ। সভায় একটি সমিতি গঠনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Please follow and like us:
« মৎস্য খাত বাংলাদেশে স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা »
