ভান্ডারিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিমিয় সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, সাংবাদিক মো. রিয়াজ মাহমুদ মিঠু, শঙ্কর জীৎ সমদ্দার, মো.মামুন হোসেন মুন্সি, মো. তরিকুল ইসলাম শামীম, মো. সামসুল ইসলাম আমিরুল, মো. হাসান ইমাম পান্না, মান্নান হাওলাদার, মো. ইকবাল কবির, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসডিএফ) এর ক্লাষ্টার অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান পলাশ।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসী সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল »
