প্রধান সূচি

নেশার টাকা না পেয়ে পিতাকে পিটিয়ে হত্যা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নেশার টাকা না পেয়ে পিতাকে পিটিয়ে হত্যা করেছে মাদকাশক্ত ছেলে। নিহত ব্যক্তির নাম মো. জয়নাল আকন (৭০)। উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের দক্ষিণ মাহমুদকাঠি গ্রামের আকন বাড়ীতে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পিতার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে কোঁদাল দিয়ে পিটিয়ে পিতাকে হত্যা করেছে ছেলে। ঘাতক ওই ছেলের নাম রাজ্জাক আকন (৩৮)। ছেলের এক পিটানো আঘাতে বৃদ্ধ পিতা মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের অন্যান্যে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের মেজ ছেলে সুমন আকন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকেই ঘাতক ছেলে রাজ্জাক আকন পলাতক রয়েছে।
সুমন আকন বলেন, তার বড় ভাই রাজ্জাক আকন মাদকাসক্ত। সে কোন কাজকর্ম করতো না। সংসারে তার স্ত্রী ছেলে মেয়ে রয়েছে। ভাই অকর্ম, মাদকাসক্ত হওয়ায় তার সংসার আমরা চালাই। সে প্রায়ই নেশার টাকার জন্য বাবা ও আমাদের সাথে ঝগড়াজাটি করতো। ঘটনার দিন দুপুরে সে বাড়ীতে এসে বাবার কাছে নেশার টাকা চায়। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে বাবা তাকে একটু বকাঝকা করলে বড় ভাই রাজ্জাক সুস্থ মস্তিস্কে বাবাকে কোঁদাল দিয়ে মাথায় একটি সজোরে পিটান দেয়। এতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। সাথে সাথে বাবাকে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে হাসাপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় চৌকিদার নুরুজ্জামান বলেন, শুনেছি রাজ্জাক একজন নেশাগ্রস্থ লোক। সে প্রায়ই নেশা করতো।
ইউপি সদস্য মুহিদ মাহমুদ বলেন, রাজ্জাক একজন মাদকসেবী। প্রায়ই সে নেশার টাকার জন্য পরিবারে বাবার সাথে ঝগড়াঝাটি করতো। তার বাবা জয়নাল ও ভাইয়েরা মিলে রাজ্জাকের জন্য একটি ঘর উঠাচ্ছিল। ঘটনার দিন দুপুরে তার পিতা সেই ঘরে একটু কাজ করছিল। দুপুরে রাজ্জাক বাড়ীতে এসে তার পিতার কাছে টাকা চায়। পিতা টাকা দিতে অসম্মতি জানালে রাজ্জাক এক দুই কথায় ক্ষিপ্ত হয়ে তার পিতাকে কোঁদাল দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই জয়নাল আকন মারা যান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial