প্রধান সূচি

Thursday, August 26th, 2021

 

নেশার টাকা না পেয়ে পিতাকে পিটিয়ে হত্যা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নেশার টাকা না পেয়ে পিতাকে পিটিয়ে হত্যা করেছে মাদকাশক্ত ছেলে। নিহত ব্যক্তির নাম মো. জয়নাল আকন (৭০)। উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের দক্ষিণ মাহমুদকাঠি গ্রামের আকন বাড়ীতে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, পিতার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে কোঁদাল দিয়ে পিটিয়ে পিতাকে হত্যা করেছে ছেলে। ঘাতক ওই ছেলের নাম রাজ্জাক আকন (৩৮)। ছেলের এক পিটানো আঘাতে বৃদ্ধ পিতা মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের অন্যান্যে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহতের মেজ ছেলেবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধু হত্যাকান্ডের অসম্পূর্ণ বিচার সম্পন্ন করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার সম্পূর্ণ বিচার হয় নি। আংশিক বিচার হয়েছে। ৭৫’ এর সে দিন যারা ষড়যন্ত্রে জড়িত ছিল এবং ষড়যন্ত্র যারা জেনেছিল কিন্তু বঙ্গবন্ধু হত্যাকান্ড প্রতিরোধের জন্য কোন পদক্ষেপ নেন নি, আমাদের দেশের দন্ডবিধি অনুসারে তারাও অপরাধী। সে দিন বঙ্গবন্ধুকে নিরাপত্তা দেওয়া যাদের দায়িত্ব ছিল, যারা রাজনৈতিক দায়িত্বে ছিলেন তাদের গাফিলতির কারণে বঙ্গবন্ধু হত্যাকান্ড ঘটেছিল। গাফিলতির দায়ে তাদেরও বিচার হওয়া দরকার ছিল। কিন্তু হয় নি। যারা খন্দকার মোশতাকের আনুগত্য প্রকাশ করে নিজে লাভবান হয়েছিলেন, তারাও অপরাধী। কমিশন গঠন করে অথবা ফৌজধারীবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বিদ্যালয়ের লোহার মালামাল ও ১৯টি গাছ কেটে নিয়ে আত্মসাতের অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে দু’টি বিদ্যালয়ের ১৯টি মূল্যবান গাছ কেটে নেয়াসহ বিদ্যালয়ের পুরাতন ভবনের লোহার মালামাল সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৩০নং বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এবং দেউলবাড়ি দোবরা ইউনিয়নের ১৭৯নং উত্তর পাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসব গাছ ও মালামাল নিয়েছেন। উপজেলার ৩০নং বৈঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে থাকা গাছ ও পুরাতন ভবনের লোহার মালামাল বিক্রির অভিযোগে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরূপ মিস্ত্রী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত অরূপ মিস্ত্রী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর সংলগ্ন বেকারী মোড় এলাকার মৃত ইন্দু ভুষন মিস্ত্রীর ছেলে ও নাজিরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অরূপ মিস্ত্রী নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় (সিলিং ফ্যান) সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রতিবেশী মো. লিটনবিস্তারিত পড়ুন


নজিরপুরে মাহেন্দ্র চালকের লাশ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে একরাম হোসেন মোল্লা (২৮) নামের এক মাহেন্দ্র চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের কবিরাজ বাড়ির বাজারের রাস্তার উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত একরাম মোল্লা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিপাগলা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাহেন্দ্র চালক ও মোটর মেকানিকের কাজ করতেন। উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা বাজারে তার একটি মোটর মেকানিকের গ্যারেজ রয়েছে। নিহত একরাম হোসেনের চাচা মো. জামাল উদ্দিন মোল্লা জানান, স্থানীয় ইউপি মেম্বার রাজিব সমাদ্দারের ফোন পেয়ে তাকে (একরাম) কবিরাজ বাড়ির বাজারের মসজিদ সংলগ্ন রাস্তার পাশেবিস্তারিত পড়ুন


কাউখালীতে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হল- কাউখালীর ডুমজুড়ি গ্রামের শাহাজালালের ছেলে মেহেরাব (৪) এবং গোপালপুর গ্রামের শেখর মৃধার ছেলে সায়োন মৃধা। এলাকাবাসী জানান, ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মেহেরাব হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চিরাপাড়া টেম্পু স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। মেহেরাব চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামের মো. শাহাজামালের ছেলে। অপরদিকে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উক্ত গ্রামের শেখর মৃধার ছেলে সায়োন মৃধা (৩) বাড়ির সামনের রাস্তার পাশের ডোবায় ডুবে এ মর্মান্তিক মৃত্যুরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial