প্রধান সূচি

নজিরপুরে মাহেন্দ্র চালকের লাশ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে একরাম হোসেন মোল্লা (২৮) নামের এক মাহেন্দ্র চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের কবিরাজ বাড়ির বাজারের রাস্তার উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত একরাম মোল্লা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিপাগলা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাহেন্দ্র চালক ও মোটর মেকানিকের কাজ করতেন। উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা বাজারে তার একটি মোটর মেকানিকের গ্যারেজ রয়েছে।
নিহত একরাম হোসেনের চাচা মো. জামাল উদ্দিন মোল্লা জানান, স্থানীয় ইউপি মেম্বার রাজিব সমাদ্দারের ফোন পেয়ে তাকে (একরাম) কবিরাজ বাড়ির বাজারের মসজিদ সংলগ্ন রাস্তার পাশে থাকা তার চালিত মাহেন্দ্র গাড়ির নিচ থেকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য রাজিব সমদ্দার জানান, সকালে ওই বাজারের ব্যবসায়ী মোস্তফা মাঝি একরাম মোল্লাকে মাহেন্দ্র গাড়ির নিচে আহত অবস্থায় দেখে আমাকে (মেম্বার) ফোন দেয়। সেখানে গিয়ে তাকে দেখে তার ভাই, চাচা সহ পরিবারের লোকজনকে খবর দেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অতনু মিত্র জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
নাজিরপুর থানার অফিসার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে মাহেন্দ্র গাড়িতে চাপা পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তার মাথায় ও পিটে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial