প্রধান সূচি

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরূপ মিস্ত্রী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত অরূপ মিস্ত্রী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর সংলগ্ন বেকারী মোড় এলাকার মৃত ইন্দু ভুষন মিস্ত্রীর ছেলে ও নাজিরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অরূপ মিস্ত্রী নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় (সিলিং ফ্যান) সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রতিবেশী মো. লিটন শেখ জানান, অরূপ মিস্ত্রী’র মা অঞ্জলী রানী’র চিৎকার ও বিদ্যুতায়িত হওয়ার খবর শুনে তাদের ঘরে যাই। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অশেষ প্রতীম রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial