পিরোজপুর গণতান্ত্রিক বাজেট আন্দোলনের উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
“ভ্যাটের বোঝা কমাও, বিকল্প অর্থায়নে সেবার মান বাড়াও” এই শ্লোগানকে সামনে রেখে গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ‘বাজেট ও জনসেবা খাত বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সিডিআই নেটওয়ার্কের সভাকক্ষে সংগঠনের আহবায়ক অবসরপ্রাপ্ত প্রুধান শিক্ষক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে মূল বিষয়বস্তুু বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব এবং পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।
আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সহযোগি অধ্যাপক মোঃ মিজানুর রহমান, অধক্ষ প্রতুল ব্রক্ষ্ম, সুপ্র জেলা সম্পাদক মইনুল আহসান মুন্না, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, নারী নেত্রী রমা সমাদ্দার, সাংবাদিক খালিদ আবু, ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন প্রমুখ।
