ভান্ডারিয়ায় আ’লীগ নেতা জুয়েল কাজীর মৃত্যুতে দোয়া মোনাজাত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী আতিকুজ্জামান জুয়েলের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ভান্ডারিয়া উপজেলা পরিষদ জামে মসজিদে জোহরবাদ এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, ছাত্রলীগের আহবয়ক রিসান সিকদার, যুগ্ন আহবায়ক আল আমিন সরদার প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুসায়্যিব হোসাইন।
উল্লেখ্য, কাজী আতিকুজ্জামান জুয়েল (৫১) গত ১৪ জুলাই করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
