Sunday, July 18th, 2021
পিরোজপুরে ‘ক্রিস্টাল মেথ আইস’ মাদকসহ ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী গ্রেফতার
পিরোজপুরে ভয়াবহ মাদক ‘ক্রিস্টাল মেথ আইস’ সহ সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুম খান রাজ (২৭)কে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮। গ্রেফতারকৃত মাসুম খান একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। আজ রবিবার বেলা ১২টার দিকে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে মাসুম খানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মাসুম খান রাজকে রবিবার দুপুরে পিরোজপুর সদর পিরোজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারনির ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছেনবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় আ’লীগ নেতা জুয়েল কাজীর মৃত্যুতে দোয়া মোনাজাত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী আতিকুজ্জামান জুয়েলের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভান্ডারিয়া উপজেলা পরিষদ জামে মসজিদে জোহরবাদ এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, ছাত্রলীগের আহবয়ক রিসান সিকদার, যুগ্ন আহবায়কবিস্তারিত পড়ুন
কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী খানার পুলিশের একটি টিম। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় কাউখালীর চিরাপাড়া ব্রীজ সংলগ্ন রফিক স্টোরকে দুইবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে যুবলীগ নেতার উপর হামলা
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে যুবলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার ইউএনও অফিসের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নবাগত উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সাথে ইন্দুরকানী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন সেপাই দেখা করতে আসলে উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নুরুজ্জামান খানের ছেলে যুবলীগ নেতা নবীন হঠাৎ করে নাসির উদ্দিন সেপাই এর উপর হামলা চালায়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। নবীনের বাবা মো. নুরুজ্জামান খান বলেন, আমার ছেলে উপজেলা পরিষদের সামনে আসলে নাসির সেপাইয়ের সাথে কথা কাটাকাটি হয়।বিস্তারিত পড়ুন
