ইন্দুরকানীতে যুবলীগ নেতার উপর হামলা
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে যুবলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার ইউএনও অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবাগত উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সাথে ইন্দুরকানী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন সেপাই দেখা করতে আসলে উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নুরুজ্জামান খানের ছেলে যুবলীগ নেতা নবীন হঠাৎ করে নাসির উদ্দিন সেপাই এর উপর হামলা চালায়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
নবীনের বাবা মো. নুরুজ্জামান খান বলেন, আমার ছেলে উপজেলা পরিষদের সামনে আসলে নাসির সেপাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। তখন নবীনকে নাসির সেপাই চড় মারে। এতে নবীনের সাথে নাসির সেপাইর সাথে হাতাহাতি হয়।
আহত নাসির সেপাই জানান, পূর্বপরিকল্পিতভাবে নবীন আমার উপর হামলায় চালায়। তাতে আমি গুরুত্বর আহত হই।
বিষয়টির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম বলেন, মারামারি ঘটনা ঘটেছে, তবে পরে আমার অফিসে বসে বিষয়টির মিমাংসা হয়েছে।
