প্রধান সূচি

ভান্ডারিয়া পৌর শহরে দূর্ধর্ষ চুরি

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর মঞরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলা পৌর শহরে পূর্ব ভান্ডারিয়া এলাকায় হাজী মোশারেফ জোমাদ্দারের টিনসেটের পাকা ভবনের জানালা ভেঙ্গে বিপুল পরিমান স্বর্ণালংকার, নগদ টাকা, ব্যাংকের চেক বই, দলিলপত্রসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় হাজী মোশারেফ জোমাদ্দার রবিবার ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাজী মোশারেফ জোমাদ্দার জানান, শনিবার সন্ধায় তিনি ও তার স্ত্রী ভান্ডারিয়া বন্দরে মেয়ের বাসায় প্রয়োজনীয় কাজে যান এবং রাত ৮ টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরে ঘরে ভাঙ্গা জানালা দিয়ে ঘরে প্রবেশ করে দেখি চোরেরা স্টিলের আলমীরা ভেঙ্গে ইসলামী  ব্যাংক ও সোনালী ব্যাংকের দুটি চেক বই, সম্পত্তির দলিলপত্র, নগদ ৫৬ হাজার ৫শ’ টাকা, একটি ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, স্বর্ণের ৪টি রুলি, ৪ ছড়া চেইন, ৪ জোড়া কানের দুল, ৬টি হাতের আংটি, ৪টি গলার হারসহ মোট ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণের বাজার মূল্য ১৪ লাখ টাকা। ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial