Sunday, July 11th, 2021
বরিশাল বিভাগে করোনায় ১৩ জনের মৃত্যু ॥ নমুনা পরীক্ষায় রেকর্ড ৭২০ জন শনাক্ত
বরিশাল বিভাগে একদিনে সর্বাধিক করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার বিভাগের ৬ জেলায় সর্বোচ্চ এক হাজার ৮৩৬ জনের নমুনা পরীক্ষায় ৭২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত শনাক্ত হয়ে ও উপসর্গে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, রবিবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৬৭। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা পজিটিভ শনাক্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে পিরোজপুরের ২ জন এবং পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠীতে ১ জন করে মারা গেছেন। বরিশাল শেরেবাংলা চিকিৎসাবিস্তারিত পড়ুন
ঈদুল আজহা ২১ জুলাই
বাংলাদেশের আকাশে রবিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। খ্রিস্টাব্দের হিসাবে আগামী ২১ জুলাই দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। রবিবার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভা শেষে জানানো হয়, ১৪৪২ হিজরির জিলহজ মাসের চাঁদ গিয়েছে। ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। গতবারেরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীর আদমকাঠি বাজার পোলটি ঝুঁকিপূর্ণ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি বাজারের স্লিপার পোলটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে দীর্ঘ কয়েক বছর ধরে। পোলের স্লিপার ও কাঠামো বেঁকে গিয়ে হেলে রয়েছে একদিকে। পোলের ভাঙ্গা পাটাতন আর লোহার তৈরি কাঠামোর অবস্থা খুবই নড়বড়ে হওয়ায় স্বত্ত্বেও প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এ পোল দিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ। পোলটি সংস্কারের অভাবে পথচারীদের জন্য এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় ভুক্তভোগীরা জানান, পোলের স্লিপার ও কাঠামোর অবস্থা খুবই নাজুক অবস্থায় আছে। ওই ভাঙ্গা পোল পাড় হয়ে ওয়ার্ডের মানুষকে চিকিৎসার জন্য যেতে হয় স্থানীয় কমিউনিটি ক্লিনিক ওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান
বাগেরহাটে লকডাউনে কর্মহীন ৩০০ পরিবহন শ্রমিককে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে কর্মহীন শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা পেয়ে খুশি বেকার শ্রমিকরা। খাদ্য সহায়তা পাওয়া শ্রমিক হাবিব মল্লিক, কামরুল ইসলাম, আসলাম, আনোয়ার ও মাসুম মোল্লা বলেন, লকডাউনে পরিবহন বন্ধ খুবইবিস্তারিত পড়ুন
লকডাউনে সুন্দরবনে চোরা শিকারিদের তৎপরতা বেড়েছে
চলমান লকডাউনে সুন্দরবনের বন্যপ্রাণী নিধনে চোরা শিকারিদের তৎপরতা বেড়েছে। প্রবেশ নিষেধাজ্ঞার সুযোগে তারা বিভিন্ন কৌশলে ছোট ছোট খাল দিয়ে বনের অভ্যন্তরে ঢুকে ফাঁদ পেতে হরিণসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণি হত্যা ও বিষ দিয়ে মাছ শিকার করে চলছে। চোরা শিকারিদের এমন তৎপরতায় হুমকির মূখে পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র। আইন প্রয়োগকারী সংস্থা ও বনবিভাগের কঠোর নজরদারি সত্বেও সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকানো যাচ্ছেনা। গত ৫ ও ৯ জুলাই দুই দফায় অভিযান পরিচালনা করে হরিণ শিকারের ফাঁদ, দড়ি, বিষের বোতল, জালসহ ৪ পাচারকারীকে আটক করে বনবিভাগ। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, পাচারকারীদের সংঘবদ্ধ চক্র গোপনে সুন্দরবনেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া পৌর শহরে দূর্ধর্ষ চুরি
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর মঞরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলা পৌর শহরে পূর্ব ভান্ডারিয়া এলাকায় হাজী মোশারেফ জোমাদ্দারের টিনসেটের পাকা ভবনের জানালা ভেঙ্গে বিপুল পরিমান স্বর্ণালংকার, নগদ টাকা, ব্যাংকের চেক বই, দলিলপত্রসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় হাজী মোশারেফ জোমাদ্দার রবিবার ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাজী মোশারেফ জোমাদ্দার জানান, শনিবার সন্ধায় তিনি ও তার স্ত্রী ভান্ডারিয়া বন্দরে মেয়ের বাসায় প্রয়োজনীয় কাজে যান এবং রাত ৮ টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরে ঘরে ভাঙ্গা জানালা দিয়ে ঘরে প্রবেশবিস্তারিত পড়ুন
সময়ের মহাসড়কে উপকূল সাংবাদিকতা
সময়ের পরিক্রমায় উপকূল সাংবাদিকতার গুরুত্ব বাড়ছে। উপকূল অঞ্চলকে ফোকাস করে যে সাংবাদিকতা, সেটাকেই বলা হচ্ছে উপকূল সাংবাদিকতা। এরমধ্যে উপকূলের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়সহ বহুমূখী দুর্যোগ, মানুষের অধিকারসহ নানান ধরণের বিষয় আছে। আছে বৃহৎ সম্ভাবনার ক্ষেত্র, নাগরিক সেবা, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনাসহ নানান ধরণের বিষয়। উপকূল অধ্যুষিত দেশ হিসাবে বাংলাদেশের উপকূলের সাংবাদিকতা প্রসারের উদ্যোগ খুবই যুক্তিসঙ্গত। পৃথিবীর বিভিন্ন দেশে উপকূল অঞ্চল কিংবা পরিবেশগতভাবে বিপন্ন এলাকা নিয়ে ভিন্ন ভিন্ন নামে সাংবাদিকতার ক্ষেত্র প্রসারের দৃষ্টান্ত আছে। পৃথিবীর বিভিন্ন দেশে আছে কোস্টাল জার্নালিজম, আছে আইল্যান্ড জার্নালিজম, আছে ওশান জার্নালিজম, আছে মেরিন জার্নালিজম। তবে দুনিয়া জুড়েবিস্তারিত পড়ুন
ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার কোপা জয়
মহাকালের পঞ্জিকা থেকে ঝরে গেছে ২৮টি বছর। তাও ফুটবলে সুদিন ফিরছিল না আর্জেন্টিনায়। লিওনেল মেসির হাত ধরে দীর্ঘদিনের গ্রহণকালের অন্ধকার দূর হয়েছে অবশেষে। কোপার ফাইনাল জিতে আর্জেন্টিনা এখন সাফল্যের জোছনায় আলোকিত একটি দল। মারাকানার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা খরা কাটিয়েছে মেসির দল। অথচ এই কোপার মঞ্চেই বারবার ব্যর্থ হতে হয়েছে মেসির দলকে। ২০১৫, ২০১৬ তে দুবার কাছে গিয়েও পরম আরাধ্য শিরোপা ছোঁয়া হয়নি। এমনকি ২০১৪ বিশ্বকাপেও ব্যর্থ হতে হয়েছিল। এবারের ফাইনালে গোল না পেলেও মেসির হাত ধরেই এলো সাফল্য। দলকে পৌঁছে দিয়েছেন শিরোপার দুয়ারে। এমনকি কোপাবিস্তারিত পড়ুন
জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এবং ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের মাতা মমতাজ বেগম এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভান্ডারিয়ায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসরবাদ ভান্ডারিয়া উপজেলা পরিষদ জামে মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি মুসায়্যিব হোসাইন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি স্বপন সিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিসান সিকদার, যুগ্ন আহবায়ক আল আমীন সরদার প্রমুখ।
