প্রধান সূচি

জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এবং ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের মাতা মমতাজ বেগম এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভান্ডারিয়ায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আসরবাদ ভান্ডারিয়া উপজেলা পরিষদ জামে মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি মুসায়্যিব হোসাইন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি স্বপন সিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিসান সিকদার, যুগ্ন আহবায়ক আল আমীন সরদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial