প্রধান সূচি

স্বরূপকাঠীর আদমকাঠি বাজার পোলটি ঝুঁকিপূর্ণ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি বাজারের স্লিপার পোলটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে দীর্ঘ কয়েক বছর ধরে। পোলের স্লিপার ও কাঠামো বেঁকে গিয়ে হেলে রয়েছে একদিকে। পোলের ভাঙ্গা পাটাতন আর লোহার তৈরি কাঠামোর অবস্থা খুবই নড়বড়ে হওয়ায় স্বত্ত্বেও প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে  এ পোল দিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ। পোলটি সংস্কারের অভাবে পথচারীদের জন্য এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, পোলের স্লিপার ও কাঠামোর অবস্থা খুবই নাজুক অবস্থায় আছে। ওই ভাঙ্গা পোল পাড় হয়ে ওয়ার্ডের মানুষকে চিকিৎসার জন্য যেতে হয় স্থানীয় কমিউনিটি ক্লিনিক ও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পোল পার হতে গিয়ে প্রায়ই ঘটছে ছোটখাট দূর্ঘটনা। দীর্ঘ বছরেও পুলটি সংস্কার না করায় এখন চরম দুর্ভোগ পোহাচ্ছে গ্রামের তিন সহস্রাধিক মানুষসহ হাজারো পথচারী। পোলটি দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন পাইক (৫০) বলেন, পোলটির অবস্থা খুবই বেহাল। একবার স্থানীয় ধর্নাঢ্য শংকর চন্দ্র নামে এক লোক নিজ উদ্যোগে পোলটি মেরামত করে দিয়েছিলেন। এরপর আবার স্থানীয় অটোচালক ও মোটর সাইকেল চালকরা নিজেদের উদ্যোগে পোলটি মেরামত করেছিল। এখন পোলটির অবস্থা এতই খারাপ যে ওতে হাত দিলেই পোলের পুরো কাঠামোই ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে। মেম্বর চেয়ারম্যানকে বার বার বলা হলেও তারা কেবল আস্বস্ত করে যাচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা।

ইউপি সদস্য সবুজ মজুমদার জানান, পোলটির জন্য একবার উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ চেয়েছিলাম। পরে তৎকালিন ইউএনও আব্দুল্লাহ আল মামুন বাবু বলেছিলেন ওখানে গার্ডার ব্রীজ হবে। খালি খালি টাকা নষ্ট করে লাভ নেই। তারপর আর খোঁজ নেওয়া সম্ভব হয়নি।

ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার জানান, ওখানে একটি আয়রণ ব্রীজ নির্মানের জন্য উপর মহলে তদবির করেছিলাম। যা টেন্ডারে দেওয়া আছে। এজন্য গেল কয়েক মাস আগে ব্রীজ নির্মানের জন্য ওখান থেকে সয়েল টেষ্টও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাজের টেন্ডার হয়নি।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial