প্রধান সূচি

মঠবাড়িয়ায় ২৬০ জেলে পরিবারের মধ্যে চাল ও মাস্ক বিতরণ

‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’ এ প্রতিপাদ্যে মৎস্য অধিদপ্তর জাটকা সংরক্ষণ বাস্তবায়ন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ৬৫ দিনের অবরোধকালীন গভীর সমুদ্রে ইলিশ ধরা বড়মাছুয়া ইউনিয়নের ২৬০টি সজেলে পরিবারের মধ্যে বুধবার দুপুরে এ চাল বিতরণ করা হয়।
বড়মাছুয়া ইউপি পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার। তিনি প্রতিটি জেলে পরিবারের হাতে ৫৫ কেজি করে চাল তুলে দেন এবং মাস্কবিহীন লোকদের মাস্ক পড়িয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. জহির হাওলাদার, প্যানেল চেয়ারম্যান কাইয়ূম হাওলাদার, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম টুকু, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, সংসদ সদস্যের প্রতিনিধি মিলন মীর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial