প্রধান সূচি

প্রবীন রাজনীতিবিদ শাহজাহান খান তালুকদারের ইন্তেকাল ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, স্বাধীনতা পরবর্তী জেলা ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক, দক্ষ রেফারী ও ফুটবলার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ শাহজাহান খান তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)।
আজ সোমবার সকালে বারিশাল একটি হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রয়েছে।
আজ সোমবার আছরবাদ শহরের পুরাতন ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং মাগরিববাদ পৌরসভার খামকাটা নিজবাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial