প্রধান সূচি

Monday, July 5th, 2021

 

পিরোজপুরে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় সারাদেশে কঠোর লকডাউন চলছে। পিরোজপুরে সরকারের এ ঘোষণা বাস্তবায়নে এবং জনসাধারণের সচেতনতায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা। সোমবার লকডাউনের ৫ম দিনে সরেজমিনে পিরোজপুর জেলার ব্যস্ততম পুরাতন বাসস্ট্যান্ড, সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্বরসহ শহরের প্রধান প্রধান স্থান ঘুরে দেখা গেছে, লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিছুক্ষণ পরপর পুলিশি টহল জোরদার করতে দেখা যায়। অতীব জরুরী প্রয়োজনে যারা বের হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হচ্ছে এবং অযথা যারা বের হচ্ছে তাদেরকে নিজেদের বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। বঙ্গবন্ধু চত্বরবিস্তারিত পড়ুন


লকডাউন বাড়লো ১৪ জুলাই পর্যন্ত

করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ কমাতে চলমান কঠোর লকডাউনের সময়সীমা ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় সুরক্ষা স্মারকের নির্দেশনার অনুবৃত্তিক্রমে ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো। দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করলে গেল ১ জুন থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে শুরু থেকে পুলিশ, র‌্যাবের পাশাপাশি মাঠে রয়েছেবিস্তারিত পড়ুন


অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় রাষ্ট্রের জন্য সহায়ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

করোনা পরিস্থিতিতে অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় রাষ্ট্রের জন্য সহায়ক বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ সোমবার ই-কমার্স প্লাটফর্ম ভালোকিনি ডট কম ও বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত ‘চরাঞ্চলের গরুর অনলাইন হাট’-এর উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। মন্ত্রী বলেন, করোনার ভয়াবহ পরিস্থিতিতে জনসমাগম থেকে দূরে থাকা সবচেয়ে প্রয়োজন। এ পরিস্থিতিতে অনলাইনে কোরবানির গরু ক্রয়-বিক্রয়ের সুযোগ রাষ্ট্রের জন্য, সরকারের জন্য বড় সহায়ক। চরাঞ্চলের গরুর অনলাইন হাট শুধু ক্রেতা-বিক্রেতার সুবিধার জন্যই নয়,বিস্তারিত পড়ুন


প্রবীন রাজনীতিবিদ শাহজাহান খান তালুকদারের ইন্তেকাল ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, স্বাধীনতা পরবর্তী জেলা ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক, দক্ষ রেফারী ও ফুটবলার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ শাহজাহান খান তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। আজ সোমবার সকালে বারিশাল একটি হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রয়েছে। আজ সোমবার আছরবাদ শহরের পুরাতন ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং মাগরিববাদ পৌরসভার খামকাটা নিজবাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial