পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ আটক-১
পিরোজপুর পৌরসভার পুরাতন বাসষ্ট্যান্ডে ‘মা আর্ট এন্ড রং’ নামক বন্ধ দোকানের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ মো. রাসেল খান (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক রাসেল খান পিরোজপুর পৌরসভা ৮নং ওয়ার্ডের নিয়াজ উদ্দিন খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া এর নেতৃত্বে উপ-পরিদর্শক মো. আবু জাফর বিশ্বাস, উপ-সহকারী পরিদর্শক মো. অলিউর রহমানসহ সংগীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
Please follow and like us:
« পিরোজপুরে করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) লকডাউন বাস্তবায়নে মাঠে ১০৬ ম্যাজিস্ট্রেট »
