স্বরূপকাঠীতে একদিনে ১৫ জন করোনা রোগী শনাক্ত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার ২৪ ঘন্টায় ২৩ জনের মধ্য ১৫ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর আগে গত ২৮ জুুন এক ডাক্তারসহ ৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এ উপজেলায় গত দুুইদিনে করোনা আক্রন্ত রোগীর সংখ্যা ২৪ জন। আক্রান্ত ব্যক্তিরা উপজেলার বিভিন্ন এলাকার লোক। তাদের মধ্য ডাক্তার, উপজেলা প্রশাসনের লোকসহ বিভিন্ন পর্যায়ের লোক রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, মঙ্গলবার দুপুরে ২৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্য ১৫ জনের করোনা পজিটিভ আসে। এছাড়া অত্র হাসপাতালের ডা. ফারহা এর নমুনা পরীক্ষায়ও করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত সবাই হোম কোয়ারেইন্টেনে আছেন। তবে ডা. ফারহা এর শ্বাস কষ্ট রয়েছে। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তিনি শঙ্কা মুক্ত আছেন।
এদিকে করোনা প্রার্দুভাবে নেছারাবাদে চলছে কঠোর লকডাউন। জরুরী সেবা ব্যাতীত বন্ধ রয়েছে উপজেলার পৌর শহরের সমস্ত দোকানপাট। রাস্তায় রিক্সা ব্যাতীত চলছেনা কোন যানবাহন।
ডা. ফিরোজ কিবরিয়া আরও জানান, নমুনা নিয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসেই র্যাপিড এন্টিজেন্ট এর মাধ্যমেই টেষ্ট করে এখান থেকেই রেজাল্ট পাওয়া যায়। এখন আর নমুনা বরিশালে পাঠানো হয়না। যে কারণে কেউ নমুনা দিয়ে তার শরীরে করোনা পজিটিভ না নেগেটিভ সেজন্য আর অপেক্ষা করতে হয় না।
