ভান্ডারিয়ায় দুর্যোগ বিষয়ক অবহিতকরণ কর্মশালা
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে উপজেলা পর্যায়ে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী সাসটেইনাবল অর্ডার ডিজাস্টার (এস.ও.ডি) এর আলোকে দুর্যোগ পূর্ববর্তী, বর্তমান এবং পরবর্তী করণীয় বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় সম্পর্কে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছায় করোনা উপসর্গে এডভোকেট কালামের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে একদিনে ১৫ জন করোনা রোগী শনাক্ত »
