প্রধান সূচি

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৭৭ : মৃত ৫

করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু দেখলো বাগেরহাটবাসী। গত ২৪ ঘন্টায় বাগেরহাটে ৪১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন।

বাগেরহাটে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯ জন। মারা গেছেন ৭৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৯৯ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৬০ জন। রবিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানান।

আক্রান্তে সংখ্যার দিক দিয়ে সবার ওপরে রয়েছে বাগেরহাট সদর উপজেলা। এই উপজেলায় ২১২ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। মৃতদের মধ্যে মোংলা ও রামপাল উপজেলায় একজন করে এবং বাগেরহাট সদর উপজেলায় রয়েছেন তিনজন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial