প্রধান সূচি

স্বরূপকাঠীতে নির্বাচন পরবর্তী সহিংসতা থামাতে প্রশাসনের পথসভা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতা থামাতে বিভিন্ন স্থানে পথসভা করেছেন উপজেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা। শুক্রবার সকাল থেকে ইউএনও মো. মোশারেফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বশীর গাজী, ওসি আবীর মোহাম্মদ হোসেন গুয়ারেখা ইউনিয়নের এগার গ্রাম, বিশাল, তিনগ্রাম, ভরতকাঠি এলাকায় পথসভা করে সকলকে শান্ত থেকে আইন শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানান।
এসময় বর্তমান চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর ও নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রব সিকদার বক্তব্য দেন। তারা তাদের কর্মী সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial