Friday, June 25th, 2021
সোমবার থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’ ॥ মাঠে থাকতে পারে সেনাবাহিনী
করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন জারি থাকবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সরকারি ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এছাড়া জরুরি পণ্য পরিবহন ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য যানবাহন চলাচল করতে পারবে এবং গণমাধ্যম লকডাউনের আওতামুক্ত থাকবে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়। এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রীপরিষদবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে নির্বাচন পরবর্তী সহিংসতা থামাতে প্রশাসনের পথসভা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতা থামাতে বিভিন্ন স্থানে পথসভা করেছেন উপজেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা। শুক্রবার সকাল থেকে ইউএনও মো. মোশারেফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বশীর গাজী, ওসি আবীর মোহাম্মদ হোসেন গুয়ারেখা ইউনিয়নের এগার গ্রাম, বিশাল, তিনগ্রাম, ভরতকাঠি এলাকায় পথসভা করে সকলকে শান্ত থেকে আইন শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানান। এসময় বর্তমান চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর ও নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রব সিকদার বক্তব্য দেন। তারা তাদের কর্মী সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।
স্বরূপকাঠতে দুই নবনির্বাচিত ইউপি সদস্যের সমর্থকদের মাঝে সংঘর্ষ
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠিতে দুই নবনির্বাচিত ইউপি সদস্যের সমর্থকদের মধ্য সংঘর্ষে ইউপি সদস্যসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মাহামুদকাঠি বাজারে নব নির্বাচিত ইউপি সদস্য জহিরুল ইসলাম ও মুহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহিদ অভিযোগ করেন, মাহমুদকাঠি বাজার কমিটির সভাপতি রুহুল আমীন নৌকা প্রতিক চেয়ারম্যান প্রার্থী শেখরের নির্বাচন করেন। ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিঠুন হালদারকে সমর্থন দেন একই ওয়ার্ডের মেম্বর প্রার্থী আসিফ ইকবাল সোহেল। নৌকার সমর্থন দেয়ায় ক্ষোভে নির্বাচনের দিন মেম্বর প্রার্থী সোহেলের সমর্থকরা ব্যবসায়ি রুহুল আমিনকে শারিরিকভাবেবিস্তারিত পড়ুন
