প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা ও পৌরসভার বাজেট ঘোষণা

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়াম এবং উপজেলা অডিটরিয়ামে পৃথকভাবে মাসিক আইন শৃঙ্খলা সভা, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভাসহ ৫টি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।
উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা, ভান্ডারিয়া পৌরসভার মাসিক সমন্বয় সভা, ভান্ডারিয়া পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট পাশ এবং আগামী ২১জুন উপজেলার তেলিখালী ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসব সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক সীমা রানী ধর।
সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে ভান্ডারিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ নগর উন্নয়নসহ মোট ১৪টি প্রকল্পের জন্য ২০২১-২০২২ অর্থ বছরের ৪০ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৭২১ টাকার বাজেট পাশ করা হয়। বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ১৪ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ১৬৯ টাকা। বাজেট উপস্থাপন করেন পৌর সভার সচিব মো. আনোয়ার হোসেন।


এসব সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, ওসি তদন্ত মো. মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের স্ব স্ব দপ্তরের মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন। এসময় পৌর কাউন্সিলবৃন্দ এবং পৌর সহায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলা অডিটরিয়ামে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ পদ্ধতির বিষয়ে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. হুমায়উন কবির, যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম, যশোর উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল, ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসার এস.এম. হাবিবুর রহমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial