Thursday, June 17th, 2021
ইন্দুরকানীতে ইউপি নির্বাচনে নৌকা মার্কার জমজমাট প্রচারণা
করোনার মধ্যেও আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ উপজেলায় ৫টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে একটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হচ্ছেন কবির হোসেন বয়াতী। অন্যদিকে ১৪ দলের শরীক দল জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি সমর্থিত প্রার্থী হয়ে বাই সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোয়াজ্জেম হোসেন হাওলাদার। কেন্দ্রীয় সিদ্ধান্ত না থাকায় নির্বাচনে বিএনপি ও জামায়াত অংশ নেয় নি। নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জোড়ালোভাবে প্রচারণা ও সভা-সমাবেশ করেবিস্তারিত পড়ুন
মৎস্য খাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মৎস্য খাত যাতে বিপন্ন অবস্থায় না পড়ে সেজন্য যৌক্তিক, বাস্তবতাপূর্ণ ও বিজ্ঞানসম্মত প্রস্তুতি নিতে হবে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হোটেলে মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কর্তৃক বাস্তবায়নাধীন ‘কমিউনিটি বেজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলের মৎস্যসম্পদ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ক্ষতি কাটিয়ে উঠার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নানাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা ও পৌরসভার বাজেট ঘোষণা
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়াম এবং উপজেলা অডিটরিয়ামে পৃথকভাবে মাসিক আইন শৃঙ্খলা সভা, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভাসহ ৫টি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা, ভান্ডারিয়া পৌরসভার মাসিক সমন্বয় সভা, ভান্ডারিয়া পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট পাশ এবং আগামী ২১জুন উপজেলার তেলিখালী ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসব সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক সীমা রানী ধর। সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে ভান্ডারিয়া পৌরসভার গুরুত্বপূর্ণবিস্তারিত পড়ুন
