ইন্দুরকানীতে ইউপি নির্বাচনে নৌকা মার্কার জমজমাট প্রচারণা
করোনার মধ্যেও আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ উপজেলায় ৫টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে একটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হচ্ছেন কবির হোসেন বয়াতী। অন্যদিকে ১৪ দলের শরীক দল জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি সমর্থিত প্রার্থী হয়ে বাই সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোয়াজ্জেম হোসেন হাওলাদার। কেন্দ্রীয় সিদ্ধান্ত না থাকায় নির্বাচনে বিএনপি ও জামায়াত অংশ নেয় নি।
নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জোড়ালোভাবে প্রচারণা ও সভা-সমাবেশ করে চলছেন।
বৃহস্পতিবার বিকেলে বালিপাড়া ভূমি অফিস সংলগ্ন মাঠে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন বয়াতীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দেন।
সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবু হানিফ সেপাইর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট কানাই লাল বিশ^াস, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম, মতিউর রহমান, পিরোজপুর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
