প্রধান সূচি

ভান্ডরিয়ায় মুজিববর্ষের ঘরের চলমান নির্মান কাজ পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল মুজিববর্ষ উপলক্ষে গৃহের উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন (২য় পর্যায়ের) বরাদ্ধকৃত গৃহের “ক” শ্রেণির পূর্নবাসিত পরিবারের বিতরণের জন্য ঘরের চলমান নির্মান কাজের পরিদর্শন করেছেন।
পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, উপজেলা প্রকৌশলী (এল.জি.ইডি) মো. বদরুল আলম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় ভান্ডারিয়া উপজেলায় ৩৫০টি উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ লাখ ৯০হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট নির্মানাধীন সেমি পাকাঘর বিতরনের শুভ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial