প্রধান সূচি

Monday, June 14th, 2021

 

ভান্ডরিয়ায় মুজিববর্ষের ঘরের চলমান নির্মান কাজ পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল মুজিববর্ষ উপলক্ষে গৃহের উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন (২য় পর্যায়ের) বরাদ্ধকৃত গৃহের “ক” শ্রেণির পূর্নবাসিত পরিবারের বিতরণের জন্য ঘরের চলমান নির্মান কাজের পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, উপজেলা প্রকৌশলী (এল.জি.ইডি) মো. বদরুল আলম প্রমুখ। উল্লেখ্য, আগামী ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে নদী থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের কঁচা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া লাশটি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির। অনুমান করা যায় নিহতের বয়স ২০ থেকে ২৫ বছর। ৮/১০ দিন আগে ওই তরুণীকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।


বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হিফ্জ ও ইবতেদাই মাদ্রাসায় শিক্ষা নিতে পারছে না শিশুরা ॥ নতুন ভবন নির্মাণের দাবী

ভান্ডারিয়া উপজেলার উত্তর পশ্চিম ভিটাবাড়িয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হিফ্জ ও ইবতেদাই মাদ্রাসায় কোরআন শিক্ষা নিতে পারছে না শিশুরা। প্রয়োজনীয় অবকাঠামো না থাকার কারণে শিক্ষার্থীরা ঠিকমত ক্লাশ করতে পারছে না। ঘরের মেঝেতে ত্রিপল বিছিয়ে কোনভাবে শিশুদের বসিয়ে ক্লাস পরিচালনা করেন শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম। এখানে নেই কোন প্রয়োজনীয় আসবাবপত্র, শিশুদের বসার জন্য চেয়ার, টেবিল এবং বিদ্যুৎ সংযোগ, নেই কোন স্বাস্থ্যসম্মত টয়লেট। মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম সুলতান আলম গাজী’র ছেলে মো. আবুল বাশার গাজী জানান ১৯৭৫ ইং সনে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হিফ্জ ও ইবতেদাই মাদ্রাসাটি ১৯৭৫ সাল থেকে বর্তমান পর্যন্ত শিক্ষা ব্যবস্থাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial