প্রধান সূচি

স্বরূপকাঠীতে দখলদারকে জরিমানা

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় খাল দখল করে বাঁধ নির্মানের অপরাধে সোহাগ নামে এক দখলদারকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ইমারত নির্মান আইন ১৯৫২ এর ৩ ধারায় ওই দন্ড প্রদান করা হয়।

রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. বশির গাজী আদালত পরিচালনা করেন।

উপজেলার পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি এলাকায় অবৈধ দখলদারের বিরুদ্ধে ওই অভিযান করা হয়। সোহাগ ওই গ্রামের মো. হালিম মিয়ার ছেলে।

নেছারাবাদ সহকারি কমিশনার(ভূমি) বশির গাজী বলেন, অবৈধ দখলদার যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা। সরকারি জায়গা, খাল দখলদারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial