প্রধান সূচি

Sunday, May 30th, 2021

 

স্বরূপকাঠীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সোহাগদল একাদশকে চার এক গোলে পরাজিত করে স্বরূপকাঠি পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) বশির গাজী, নেছারাবাদ স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, সরকারিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. রবিউল ইসলাম হাওলাদার (১৪) নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দিনমজুর মো. শহিদুল ইসলামের ছেলে এবং সিংহখালী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র ছিল। মৃতের মামা মো. সিদ্দিকুর রহমান জানান, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনমজুর বাবার সংসারের হাল ধরতে স্থানীয় ইকড়ি বাজারে শরিফ ডেকরেটরে শ্রমিকের কাজ করতো রবিউল। প্রতিদিনের মত রবিবার সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে ইকড়ি-আতরখালী জনৈক মিলন হাওলাদারের বাড়ির সামনে একটি গার্ডার ব্রিজের কাজ চলে। বিজ্র লাগোয়ো এ্যাপ্রোসের কিছু রাস্তায় বেকুবিস্তারিত পড়ুন


কাউখালীতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী দক্ষিন গ্রামে গাছ থেকে পড়ে মো. মজিবুর রহমান হাওলাদার (৫৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান শিয়ালকাঠী দক্ষিন গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে। জানা গেছে, দক্ষিন শিয়ালকাঠী গ্রামে তালুকদার হাট সংলগ্ন শাজাহান হাওলাদারের বাগানে একটি চাম্বল গাছের ডাল কাটার জন্য শ্রমিক মজিবুর সকালে গাছে ওঠেন। বেলা সাড়ে ১১টার দিকে অসাবধানতাবশত: গাছ থেকে নিচে পড়ে যান। সাথে সাথে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব বলেন,বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে দখলদারকে জরিমানা

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় খাল দখল করে বাঁধ নির্মানের অপরাধে সোহাগ নামে এক দখলদারকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ইমারত নির্মান আইন ১৯৫২ এর ৩ ধারায় ওই দন্ড প্রদান করা হয়। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. বশির গাজী আদালত পরিচালনা করেন। উপজেলার পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি এলাকায় অবৈধ দখলদারের বিরুদ্ধে ওই অভিযান করা হয়। সোহাগ ওই গ্রামের মো. হালিম মিয়ার ছেলে। নেছারাবাদ সহকারি কমিশনার(ভূমি) বশির গাজী বলেন, অবৈধ দখলদার যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা। সরকারি জায়গা, খাল দখলদারের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা ॥ ধর্ষকসহ আটক দুই

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিক আইডির জন্য ছবি তুলতে এসে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রবিবার সকালে স্কুল ছাত্রীর নানী গোলাপজান বিবি বাদী হয়ে ধর্ষক মাসুম হাওলাদার ও স্কুল ছাত্রীর প্রেমিক তরিকুল ইসলামকে আসামী করে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে শনিবার বিকলে ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন ইন্দুরকানী এলাকা থেকে ধর্ষক মাসুম (৩০) ও স্কুল ছাত্রীর প্রেমিক তরিকুল ইসলাম (১৭)কে আটক করা হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে পাশর্^বর্তী মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া মমিনউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশমবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial