প্রধান সূচি

স্বরূপকাঠীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৬২ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মিয়ারহাট বাজারে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। লাইসেন্সবিহীন মৎস্য ও পশু খাদ্য বাজার ও প্রক্রিয়াজাতকরণ এবং সরকার নিষিদ্ধ গরু মোটা তাজাকরণ ঔষধ বিক্রির অপরাধে ওই অর্থদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মিজানুর রহমানকে ৫০ হাজার, ফজলে রাব্বিকে ৫ হাজার, আব্দুল হাই ২ হাজার এবং চুন্নু মিয়াকে ৫ হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সাথে ছিলেন, ভেটোনারি সার্জন শওকত হোসেন আলী, উত্তম কুমারসহ পুলিশের একটি টিম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial