প্রধান সূচি

পিরোজপুর আগুনে দুইজন আইনজীবীর চেম্বার পুড়ে ছাঁই

পিরোজপুর শহরের হাসপাতাল সড়কের পুলিশ সুপারের বাসার বিপরীতে এক অগ্নিকান্ডে দুইজন আইনজীবীর চেম্বার পুড়ে গেছে। সোমবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জাফর জানান, মঙ্গলবার রাতে হাসপাতাল সড়কে একটি কাঠের ঘরে অগ্নিকান্ড দেখে একজন পুলিশ সদস্য ফায়ার সার্ভিসে খবর দেয়। পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে যাওয়া ঘরটিতে দুইজন আইনজীবী এডভোকেট শ ম হায়দার আলী ও এডভোকেট রতন লাল দত্তের চেম্বারে থাকা চেয়ার, টেবিল, আলমারি, বই, মামলার নথিপত্র পুড়ে গেছে। এতে তাদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া ঘরটির পাশে থাকা দুইটি পারবারের বাসাকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করে এ বিষয়টি বিস্তারিত বলা যাবে।

পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন জানান, আগুন লাগার কিছু সময়ের মধ্যেই ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial