প্রধান সূচি

ভান্ডারিয়ায় ফের জেপি’র সদস্য সচিবের দায়িত্ব পেলেন ছিদ্দিকুর রহমান টুলু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সদস্য সচিব পদে ফের নিযুক্ত হলেন ছিদ্দিকুর রহমান টুলু (টুলু চেয়ারম্যান)। এর আগে দলটির সদস্য সচিব ছিলেন আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। তাকে বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক করা হয়েছে। রবিবার রাতে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ছিদ্দিকুর রহমান টুলু উপজেলার ধাওয়া ইউনিয়নের টানা ৩ বার নির্বাচিত চেয়ারম্যান। তিনি আগে বেশ কয়েক বছর উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সদস্য সচিব পদে ছিলেন।
উল্লেখ্য, গত ২০২০ সালের ১ জুলাই উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র কমিটি বিলুপ্ত করে সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দারকে আহবায়ক, তৎকালীন কমিটির সদস্য সচিব ছিদ্দিকুর রহমান টুলুকে যুগ্ন আহবায়ক করে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার একদিন পরে ছিদ্দিকুর রহমান টুলু নেতাকর্মীদের একটি বড় অংশ নিয়ে ভান্ডারিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনোয়ার হোসেন মঞ্জু সমর্থন গোষ্ঠি গঠন করেন এবং তিনি ওই কমিটির আহবায়ক হন। এরপর থেকে তিনি জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ব্যাপকভাবে সাংগঠনিক কাজ করে আসছিলেন। নেতাকর্মীদের দাবীর মুখে ছিদ্দিকুর রহমান টুলুকে আবারও উপজেলা জেপি’র সদস্য সচিবের পদ দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial