প্রধান সূচি

Monday, May 10th, 2021

 

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হেলাল শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চিরাপড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামে সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী হেলাল শরীফ দক্ষিন নিলতী গ্রামের মৃত হাতেম শরীফের ছেলে। তিনি পেশায় ভিলেজ ইলেকট্রিশিয়ান ছিলেন। স্থানীয়রা জানান, হেলাল শরীফ দুপুর সাড়ে তিনটার দিকে দক্ষিন নিলতী গ্রামের মুনসুর গাজীর বাড়ির কাছে বিদ্যুৎ লাইনের খুঁটিতে কাজ করছিলেন। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান। প্রায় দেড় ঘন্টা পর স্থানীয়রা তাকে বিদ্যুতের খুটিঁর নিচে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে পুলিশ সুপারের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানীতে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। সোমবার দুপুরে ইন্দুরকানী থানা কমপ্লেক্সে উপজেলার প্রায় অর্ধশত অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে ইন্দুরকানী থানা কমপ্লেক্সে নব নির্মিত গোল ঘর উদ্বোধন করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়া, ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রীর নাজিরপুরের বাসভবন এলাকা থেকে সকাল ১১টার দিকে মিছিলটি বের হয়ে উপজেলা স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযেদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান, তুহিন হালদার তিমির, জেলা যুবলীগেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ফের জেপি’র সদস্য সচিবের দায়িত্ব পেলেন ছিদ্দিকুর রহমান টুলু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সদস্য সচিব পদে ফের নিযুক্ত হলেন ছিদ্দিকুর রহমান টুলু (টুলু চেয়ারম্যান)। এর আগে দলটির সদস্য সচিব ছিলেন আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। তাকে বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক করা হয়েছে। রবিবার রাতে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছিদ্দিকুর রহমান টুলু উপজেলার ধাওয়া ইউনিয়নের টানা ৩ বার নির্বাচিত চেয়ারম্যান। তিনি আগে বেশ কয়েক বছর উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সদস্য সচিব পদে ছিলেন। উল্লেখ্য, গত ২০২০ সালের ১ জুলাই উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র কমিটি বিলুপ্ত করে সাবেক উপজেলাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে শশুরবাড়ীতে বেড়াতে গিয়ে চোর সন্দেহে মার খেলেন জামাই …

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় শশুরবাড়ী বেড়াতে গিয়ে চোর সাব্যস্ত হয়ে বউয়ের চাচাতো ভাইয়ের হাতে অমানুষিক নির্যাতনের শিকার হলেন তালেব মিয়া নামে এক হতভাগা জামাই। ওই হতভাগা জামাইয়ের বউয়ের নাম আনিকা হাওলাদার। আর বউ এর চাচাতো ভাই নির্যাতনকারীর নাম শাকিল হাওলাদার। শাকিল তার চাচাতো বোনের জামাই তালেব মিয়ার হাত পা বেঁধে রাতভর বেদড়ক পিটিয়েছেন। পরে সকালে তালেবের মাকে খবর দিয়ে সাদা কাগজে স্বাক্ষর রেখে ছেলেকে তার হাতে তুলে দেয়া হয়। আর এ ঘটনায় শাকিলকে সহযোগিতা করেছেন স্থানীয় ইউপি সদস্যের ছেলে জাকারিয়া। গত ৬ মে উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের বাদশা ফকিরের বাড়ীতেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial