প্রধান সূচি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রীর নাজিরপুরের বাসভবন এলাকা থেকে সকাল ১১টার দিকে মিছিলটি বের হয়ে উপজেলা স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযেদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান, তুহিন হালদার তিমির, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, মো. শাহ আলম ফরাজী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগ সভাপতি মো. খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো. রফিকুল ইসলাম সবুজ প্রমুখ। সভা পরিচালনা করেন দীর্ঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহআলম আকন।
সভায় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম ও তার পরিবারকে রাজনৈতিক প্রতিপক্ষ কর্তৃক ষড়যন্ত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সভা সমাবেশে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial