পিরোজপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা আজ শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাবের নবনির্মিত কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, শফিউল হক মিঠু, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, এস এম রেজাউল ইসলাম শামীম, এস এম তানভীর আহমেদ, ক্লাব সদস্য হাসান মামুন।
সভায় সর্বসম্মতিক্রমে পিরোজপুর প্রেসক্লাবের অন্তবর্তীকালীন সময়ে কার্যক্রম পরিচালনার জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি ‘এডহক’ কমিটি গঠন করা হয়েছে।
গঠিক এডহক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক গৌতম নারায়ন চৌধুরী (বাসস), সদস্য মো. মুনিরুজ্জামান নাসিম আলী (ইত্তেফাক), এম এ রাব্বানী ফিরোজ (দৈনিক খবর), এ কে আজাদ (দৈনিক সংবাদ), শফিউল হক মিঠু (দৈনিক জনকন্ঠ), ফসিউল ইসলাম বাচ্চু (দৈনিক সমকাল), মো. হাসিবুল ইসলাম হাসান (বিডি নিউজ ২৪ ডটকম) এবং সদস্য সচিব এস এম রেজাউল ইসলাম শামীম (ডেইলি ইনডিপেনডেন্ট)।
গঠিত এডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের আয়োজন করবে।
সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি শিরিনা আফরোজ, ওয়াহিদ হাসান বাবু, কোষাধ্যক্ষ মো. হাসিবুল ইসলাম হাসান, দপ্তর ও পরিসম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরুসহ কার্য নির্বাহী কমিটির কর্মকর্তা ও ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
