প্রধান সূচি

ইন্দুরকানীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ॥ থানায় অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মারুফুল ইসলামের উপর স্থানীয় সন্ত্রাসী কর্তৃক হমলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ইন্দুরকানী বাজারে সন্ত্রাসীরা মারধরের পরবর্তীতে হত্যার হুমকী দেয় বলে জানান সাংবাদিক মারুফুল ইসলাম। এ ঘটনায় মারুফুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় সন্ত্রাসী মো. সাইদুর রহমান  সাইদ হাওলাদারের অবৈধ ইটের ভাটা রয়েছে। তার ওই ইটের ভাটার উপর একটি সংবাদ সংগ্রহের জন্য মারুফুল ইসলাম সেখানে যান। এ খবর সাইদুর রহমান জানতে পারেন। ওই দিন রাত ৮টার দিকে সাইদুর রহমান ইন্দুরকানী বাজারের জৈনিক শুভ’র হেমিওপ্যাথ দোকানের সামনে সাংবাদিক মারুফুল ইসলামকে দেখতে পেয়ে প্রথমে হুমকি ও পরে চর থাপ্পর ও কিল-ঘুষি দেয়। এতে তার শরীরে ফুলা জখম সৃষ্টি হয়। এ সময় সাংবাদিক মারুফুলের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ইন্দরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান জানান, অভিযুক্ত সাইদুর রহমান একজন দুর্ধর্ষ ক্যাডার প্রকৃতির লোক। তার বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে। সাইদুর রহমান গত প্রায় ৩ বছর আগে তার ওই ইটভাটার  শ্রমিক মাসুম (২৫) হত্যা মামলার প্রধান আসামী। এছাড়া তার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধাকে মারধর, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. আজিজ হাওলাদারকে মারধরসহ

এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত সাইদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি ভুল বুঝাবুঝি হয়েছে। পরে তা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ওই অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, আমরা অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহনের বিষয় প্রক্রিয়াধীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial