Wednesday, April 28th, 2021
স্বরূপকাঠীর জলাবাড়ি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ৫নং জলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিষ কুমার বড়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ওই চেয়ারম্যানকে বরখাস্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন এর কাছে ই-মেইলের মাধ্যমে এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছেছে বলে বুধবার বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর স্বাক্ষরিত ওই চিঠিতে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে সত্যতা প্রমানিত হওয়ায় জনস্বার্থে আশিষ কুমার বড়ালকে সাময়িক বরখাস্ত করা হয়। আওয়ামীবিস্তারিত পড়ুন
নাজিরপুরের মালিখালী ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ওই চেয়ারম্যানের নাম সুমন মন্ডল মিঠু। তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই বরখাস্তের চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ই-মেইলের মাধ্যমে পৌঁছেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর স্বাক্ষরিত ওই চিঠিতে জানা গেছে মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক অসহায়দের জন্য দেয়া বিনামূল্যে বিতরণকৃত ঘর প্রদানের বিনিময় অর্থ গ্রহন, সরকারী টিউবওয়েল প্রদানের বিনিময় নগদ অর্থবিস্তারিত পড়ুন
লকডাউন ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
করোনা সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ আগামী ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। লকডাউনের মেয়াদ বাড়িয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আগের মতো জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা।
ইন্দুরকানীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ॥ থানায় অভিযোগ
পিরোজপুরের ইন্দুরকানীতে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মারুফুল ইসলামের উপর স্থানীয় সন্ত্রাসী কর্তৃক হমলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ইন্দুরকানী বাজারে সন্ত্রাসীরা মারধরের পরবর্তীতে হত্যার হুমকী দেয় বলে জানান সাংবাদিক মারুফুল ইসলাম। এ ঘটনায় মারুফুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় সন্ত্রাসী মো. সাইদুর রহমান সাইদ হাওলাদারের অবৈধ ইটের ভাটা রয়েছে। তার ওই ইটের ভাটার উপর একটি সংবাদ সংগ্রহের জন্য মারুফুল ইসলাম সেখানে যান। এ খবর সাইদুর রহমান জানতে পারেন। ওই দিন রাত ৮টার দিকে সাইদুর রহমান ইন্দুরকানী বাজারের জৈনিকবিস্তারিত পড়ুন
