প্রধান সূচি

স্বরূপকাঠীতে এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে মাদ্রা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। বিদ্যালয়টির বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী প্রতি ৩ হাজার টাকা, মানবিক ও বানিজ্যিক বিভাগে শিক্ষার্থী প্রতি ২ হাজার ৭৫০ টাকা করে ফি নেয়া হয়েছে। ফি আদায়ে কোন শিক্ষার্থীদের রশীদ দিচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাদল কুমার নাগ বলেন, “কত ফি নেয়া হয়েছে তা একমাত্র বোর্ড, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারো কাছে জবাবদিহি করতে রাজি না। অতিরিক্ত ফি নেয়ার ব্যপারে কেউ আপনাদের বলে থাকলে পারলে আমার সামনে আনেন।”

নাম না প্রকাশ শর্তে ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিভাবক জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবসময় স্বেচ্ছাচারিতায় যখন যা খুশি করেন। ফি এর ব্যাপারে কিছু জানতে চাইলে ‘যাচ্ছে তাই’ ভাবে অপমানিত হতে তার কাছে। তাই ওই শিক্ষকের রোসানলে পড়ে যাতে ছেলে মেয়েদের শিক্ষা জীবনে কোন প্রভাব না পড়ে সে কথা মাথায় রেখে প্রধান শিক্ষকের বেধে দেওয়া টাকা দিয়ে ফরম পূরণ করতে বাধ্য হয়েছি।

স্থানীয় কয়েকজন জানান, বিদ্যালয়ে কোন কমিটি নেই। প্রধান শিক্ষক বাদল কুমার নাগ নিজের সুবিধানুযায়ী আসেন যান। তার কাছে কেউ বিদ্যালয়ের স্বচ্ছ হিসাব নিকাশের কথা জানতে চাইলেও তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গির আলম বলেন, ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোন সুযোগ নেই। তিনি যদি আইন অমান্য করে ফরম পূরণে অতিরিক্ত ফি নিয়ে থাকেন, তাহলে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, বোর্ড নির্ধারিত ফি এর বাইরে কোন ক্রমেই অতিরিক্ত ফি আদায়ের সুযোগ নেই। তারপরও ওই শিক্ষক যদি বেশি ফি নিয়ে থাকেন অভিভাবকরা জানালে খোঁজ নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial