পিরোজপুরে সিভিল সার্জনের কাছে করোনা চিকিৎসা সামগ্রী হস্তান্তর
করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা প্রদানের জন্য নতুন করে বিভিন্ন ধরণের চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে পিরোজপুরে। বুধবার সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি’র হাতে এসব করোনা চিকিৎসা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ।
করোনা চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ৪ হাজার পিপিই, ৪ হাজার এন-৯৫ মাস্ক, ২ হাজার সার্জিক্যাল মাস্ক, ৬০টি রেমডিসিভি, ২ হাজার গ্লাভস, ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, ২০টি পালস অক্সিমিটার, ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটরসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, প্রধানমন্ত্রী কার্যলয়ের সহযোগিতায় একদিনের মধ্যে করোনা চিকিৎসার অতি প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছেছে। এরফলে পিরোজপুর জেলায় করোনা রোগীদের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে এবং করোনা প্রতিরোধে হাসপাতালগুলো আরও ভালো ভাবে কাজ করতে পারবে।
