প্রধান সূচি

পিরোজপুরে মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত ড. তারেক শামসুর রেহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমান পিরোজপুরে মা বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় পিরোজপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামায শেষে পিরোজপুর পৌর কবরস্থানে ড. তারেক শামসুর রেহমানের মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
ড. তারেক শামসুর রেহমানের ভাই শহিদুর রহমান মিঠু বলেন, ‘ভাইয়ের স্ত্রী ও সন্তানের ইচ্ছায় প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল ঢাকায় দাফন করা হবে। কিন্তু আমার ভাইয়ের ইচ্ছা ছিল মা বাবার পাশে তাকে দাফন করা হবে। পরে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমার ভাইয়ের লাশ ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে এসে পিরোজপুর পৌর কবরস্থানে বাব-মা’র কবরের পাশেই তাকে দাফন করেছি।’
গত ১৭ মার্চ দুপুরে ঢাকার উত্তরা-১৮ নম্বর সেক্টরের রাজউকের আবাসিক প্রকল্পের দোলনচাপা বিল্ডিংয়ের ১৩০৪ নম্বর ফ্ল্যাট থেকে শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ড. তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি পিরোজপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial